Saturday, 24 January 2015

টু বি হ্যাঙ্গড্‌ টিল ডেথ/সুদীপ চট্টোপাধ্যায়

এই গ্রাম টুরিস্টপ্রেয়সী  
চিকন ডো রে মি ভুলে
       সুহানা হরিণ  
মেরিন ড্রাইভে যাবে

অ্যাহন উপায়— এই কথা বলেছিলো তারে
চাঁদ ডুবে চ’লে গেলে— অদ্ভুত আঁধারে

বলেছিল টাকাগাছ, সিগারেটপাতা
স্ট্রবেরি ফ্লেভার আর সারোগেট মাতা

এখন দেখার খোলস ছেড়ে
রঙের বিধবা ত্বক
ভাঙাচোরা পুকুর পুষেছে

আমি তার টোটেমদরদি   

সব পাখি ঘরে আসে
আর, সব নদী...






কবিতা