Wednesday, 4 December 2013

ধৈবত

সর্বান্তঃকরণে চেয়েছিলে                                        
আজ যেন জল সামান্য দুঃখিত হয়
সর্বান্তঃকরণে চেয়েছিলে
ওই ছন্ন আলো এসে বিঁধুক কপালে
অন্তত আজ রাতে ওই বাঙ্ময় আকাশ
               বধির হোক      

আজ লক্ষ্মীবার— এক ডাকে
বেরিয়ে পড়ার দিন

অপেক্ষা লেখার অভ্যেস ছিল তোমার
সমস্ত কাজেই কিছু না কিছু
ভুল করার অভ্যেস ছিল
এখন দরজা খোলার গন্ধ বাতাসে

এই প্রথম বেশ গুছিয়ে হাসতে পারলে তুমি
এই প্রথম মনে হল
এই কোলাহলময় উষ্ণ পৃথিবীতে

           কখনও হিমযুগ ছিল

No comments:

Post a Comment